তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ফ্যামিলি কার্ড বিতরণে কোনো ধরনের দালাল বা মধ্যস্বত্বভোগীর স্থান নেই। ফ্যামিলি কার্ড বিতরণে কোনো অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ, মিজানুর রহমান খান মুকুল - সাধারণ সম্পাদক, জেলা বিএনপি, সৈয়দ সরোয়ার আলম - আহ্বায়ক, গৌরনদী উপজেলা বিএনপি, শরীফ জহির সাজ্জাদ হান্নান - সদস্য সচিব, গৌরনদী উপজেলা বিএনপি, মো. জাকির হোসেন শরীফ - আহ্বায়ক, পৌর শাখা, শফিকুর রহমান শরীফ স্বপন - ভারপ্রাপ্ত সদস্য সচিব, পৌর শাখা, বদিউজ্জামান মিন্টু - সিনিয়র যুগ্ম আহ্বায়ক, উপজেলা বিএনপি, সৈয়দ আলম খান সেন্টু - জেলা যুবদল।
এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মঙ্গলবার (২৮ জুলাই) সকালে গৌরনদীর কুতুবপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত স্বনির্ভর খালের দুই পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, "ক্ষমতার উৎস জনগণ, আমরা কেবল জনগণের সেবক। পরিবেশ সংরক্ষণে সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।"
উদ্বোধন অনুষ্ঠান শেষে অতিথিরা খালের দুই পাড়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। এ সময় স্থানীয় বিএনপি ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।