যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে এসে পৌঁছেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেখানে ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার একটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে।
চলতি বছরের গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরু হওয়ার পর দুই নেতার এটিই প্রথম মুখোমুখি সাক্ষাৎ। ধারণা করা হচ্ছে, এই বৈঠকে চলমান আঞ্চলিক দ্বন্দ্বের পাশাপাশি ইসরাইলের লেবানন যুদ্ধ এবং হিজবুল্লাহর নিরস্ত্রীকরণের বিষয়টি শীর্ষ এজেন্ডা হিসেবে আলোচনায় থাকবে।
এমন এক সময়ে নেতানিয়াহুর এই ওয়াশিংটন সফর অনুষ্ঠিত হচ্ছে, যখন ইসরাইলে ও আন্তর্জাতিক অঙ্গনে তার জনপ্রিয়তা ক্রমশ হ্রাস পাচ্ছে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার সম্পর্কের কিছুটা অবনতি ঘটেছে বলেও বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।
উল্লেখ্য, বর্তমান সময়ে যুক্তরাষ্ট্র ও ইরান তাদের পাল্টাপাল্টি সামরিক হামলা সাময়িকভাবে স্থগিত করে পুনরায় শান্তি আলোচনা শুরু করেছে।
সূত্র: আল-জাজিরা