কানাডা যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এ কে আজাদ গত শুক্রবার (৩১ জুলাই) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি উত্তরা প্রেস ক্লাব পরিদর্শন করেছেন। এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার ও ক্লাবের সদস্য ফরিদ আহমেদ নয়নের আমন্ত্রণে তিনি প্রেস ক্লাবে আসেন।
সফরকালে তিনি ক্লাবের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং বিগত দিনগুলোর বিভিন্ন কাজের খোঁজখবর নেন। এ সময় তিনি উত্তরা প্রেস ক্লাবের প্রয়াত সদস্য মরহুম সাকিবুল হাসানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তার শোকসন্তপ্ত পরিবারের সহায়তার জন্য ১০ হাজার টাকা অনুদান প্রদানের ঘোষণা দেন।
এ কে আজাদ প্রেস ক্লাবে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান উত্তরা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ইদ্রিস আলী, সাংগঠনিক সম্পাদক জোবায়ের হোসেন, দপ্তর সম্পাদক আল-আমিন রেজা, ক্রীড়া সম্পাদক সাইফুল ইসলাম একা এবং সাধারণ সদস্য মামুন খান, সোহাগ, মাহমুদুল হাসান সবুজ, মামুনুর রশীদ রানা ও চপল সরদারসহ অন্যান্যরা।
উপস্থিত নেতৃবৃন্দ প্রবাসী এই নেতার আন্তরিকতা ও সহযোগিতার মনোভাবের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।