রাজধানীর রামপুরা বনশ্রী এলাকায় অভিযান পরিচালনা করে ৫ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে শাহজাহানপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম— মো. রাসেল (৩০)।
শাহজাহানপুর থানা সূত্রে জানা যায়, রবিবার (২ আগস্ট) রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে শাহজাহানপুর থানার একটি আভিযানিক দল রামপুরা বনশ্রীর মেরাদিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তি বিজ্ঞ আদালতের রায়ে ৫ বছরের সাজাপ্রাপ্ত একজন পলাতক আসামি।
তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।