নওগাঁ জেলা বিএনপির নেতাদের সঙ্গে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংগঠনিক মতবিনিময় সভা করেছেন।
শুক্রবার (৭ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় দলের সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তিনি।
এসময় নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম, দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করা হয়। পাশাপাশি তৃণমূল পর্যায়ে দলের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়েও আলোচনা হয়। মতবিনিময় সভায় নওগাঁ জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।