আগামী সেপ্টেম্বরে নির্ধারিত সাদা বলের সিরিজ খেলতে ভারতের বাংলাদেশ সফর নিয়ে ফের অনিশ্চয়তা তৈরি হয়েছে। সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনা এবং দুই দেশের সম্পর্কের টানাপোড়েনের কারণে সিরিজটি আয়োজন করা কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ।
ভারতের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক দিল্লিভিত্তিক ভার্চুয়াল সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্কে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিসিবির অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, এই পরিস্থিতি ও হাতে সময় কম থাকায় নির্ধারিত সময়ে সিরিজটি হওয়া নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে।
এর আগে রাজনৈতিক পটপরিবর্তনের পর দুই বোর্ডের সমঝোতায় সেপ্টেম্বরে সিরিজ আয়োজনের সম্ভাবনা তৈরি হয়েছিল এবং বিসিবিও ইতিবাচক ছিল। তবে নতুন রাজনৈতিক পরিস্থিতির কারণে আপাতত সিরিজটির ভবিষ্যৎ অন্ধকারের দিকেই যাচ্ছে।