গাঢ় নীল সিল্কের ব্যাকলেস গাউন, একরাশ ঢেউখেলানো চুল আর আত্মবিশ্বাসী লুকে সামাজিক মাধ্যমে ঝড় তুলেছেন জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। রোববার দুপুরে নিজের ফেসবুক পেজে একগুচ্ছ নতুন ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘ওন দ্য লুক, ওন দ্য মোমেন্ট’।

স্টুডিওর আলো-আঁধারির আবহে স্টাইলিশ চিকন স্ট্র্যাপের ব্যাকলেস ডিজাইনের এই পোশাকে মিমকে বেশ গ্ল্যামারাস ও হলিউড ধাঁচের লুকে দেখা গেছে।

স্মোকি আই, পিঙ্কিশ-ন্যুড লিপস্টিক এবং একপাশে এলিয়ে দেওয়া হালকা কোঁকড়ানো চুলে তার আভিজাত্যের ছাপ মুগ্ধ করেছে ভক্তদের। লাগজে বসা ভঙ্গি কিংবা ক্লোজ-আপ ফ্রেম—প্রতিটি ছবিতেই তার এই বোল্ড অবতার নেটিজেনদের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।