শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে এখনো অ্যাডহক কমিটি গঠন করা হয়নি, সেগুলোতে দ্রুত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক জরুরি চিঠিতে এ নির্দেশনা জারি করা হয়। বোর্ডের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের কাছে এই চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে জানানো হয়, আগামী ১০ কর্মদিবসের মধ্যে নিয়মিত কমিটি গঠনের প্রক্রিয়া হিসেবে অ্যাডহক কমিটি গঠন নিশ্চিত করতে হবে। বিষয়টিকে ‘অতীব জরুরি’ হিসেবে উল্লেখ করে কঠোর বার্তা দিয়েছে বোর্ড কর্তৃপক্ষ।

আগামী ১০ কর্মদিবসের মধ্যে অবশ্যই অ্যাডহক কমিটি গঠন করতে হবে। এই অ্যাডহক কমিটির মাধ্যমেই পরবর্তীতে নিয়মিত ব্যবস্থাপনা কমিটি গঠিত হবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের গত ১৬ মার্চের পরিপত্রে দেওয়া নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে কমিটি গঠনে ব্যর্থ হলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন এবং তাদের বিরুদ্ধে বিধিমোতাবেক কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

বোর্ডের এই কড়া নির্দেশনার ফলে নির্ধারিত সময়ের মধ্যে সব নন-কমিটিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অ্যাডহক কমিটি গঠন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হবে বলে মনে সংশ্লিষ্টরা।