ঢাকা জেলার কয়েকটি এলাকায় বিতরণ লাইনের উন্নয়নকাজের জন্য আজ মঙ্গলবার ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
মঙ্গলবার (২৫ আগস্ট) তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পানগাঁও ভালভ স্টেশনের লিকেজযুক্ত আউটলেট ভালভ পরিবর্তনের কাজের জন্য আজ বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা জিনজিরা, দোলেশ্বর, পানগাঁও ও কেরানীগঞ্জের আংশিক এলাকার সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এছাড়া, এসব স্থানের আশপাশের এলাকাগুলোতেও গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের এই সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।