টাঙ্গাইলের মধুপুরে প্রান্তিক পর্যায়ের কৃষক কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে মধুপুর উপজেলা পরিষদ হল রুমে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) কংগ্রেস এর আয়োজন করে মধুপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
কৃষক কংগ্রেসে, লাল মাটির মধুপুর অঞ্চলে নিরাপদ সবজি ও ফসল চাষে জৈবিক পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়। কৃষকরা ফসলের মাঠে রাসায়নিক সারের পরিবর্তে জৈবিক চাষাবাদে কেঁচো সার, কম্পোস্ট সার ব্যবহার করে নিরাপদ চাষে এগিয়ে যাবে তা নিয়ে কৃষকরা তাদের অভিজ্ঞতা বিনিময় করে।
এ সময় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মমতাজ বেগম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা খাইরুল ইসলাম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা রাসেল পারভেজ তমাল, বিএনপি নেতা আব্দুল লতিফ পান্না প্রমুখ।
বক্তারা নিরাপদ জৈবিক উপায়ে খাদ্য উৎপাদনের উপর গুরুত্বারোপ করেন। নিরাপদ খাদ্য উৎপাদন করে করে দেশের চাহিদা মিটিয়ে, বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করবে।এতে কৃষক ও কৃষি হবে সমৃদ্ধ।
কংগ্রেসে কৃষক আব্দুল আউয়াল জানান, কৃষি কংগ্রেসের মাধ্যমে তারা জৈবিক উপায়ে নিরাপদ চাষের দিকে ঝুঁকছে। এগিয়ে যাচ্ছে নিরাপদ চাষে।
ভার্মি কম্পোস্ট চাষি সুমি খাতুন জানান, সে ভার্মি কম্পোস্ট সারা তৈরি করে, সে আজ স্বাবলম্বী। তার দেখাদেখি তার প্রতিবেশীরা অনেকেই এ সার তৈরিতে এগিয়ে আসছে।
মধুপুর উপজেলা কৃষি কর্মকর্তা মমতাজ বেগম বলেন, কৃষি বিভাগ কৃষকদের প্রশিক্ষণ ও পরামর্শ দিয়ে যাচ্ছে নিরাপদ চাষে।
মধুপুর উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম বলেন, কৃষি ও কৃষি বিভাগ দু'পক্ষের পরামর্শে ফসল চাষ হলে নিরাপদ হবে। নিরাপদ সবজি চাষে সবাইকে এগিয়ে আসার আহবান জানান তিনি।