টাঙ্গাইলের মধুপুরে পাহাড়িয়া এলাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপন ও শিক্ষার্থীদের ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে। 

২৭ আগস্ট বৃহস্পতিবার দুপুরে উপজেলার বেরিবাইদ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট সমাজ সেবক আমিনুল ইসলাম ব্যক্তিগত উদ্যোগে পরিবেশের ভারসাম্য রক্ষায় এ কর্মসূচির আয়োজন করে। 

এ কর্মসূচিতে মাগন্তিনগর উচ্চ বিদ্যালয়, কিন্ডারগার্টেন,  আল আকসা মাদরাসা,ঝাটারবাইদ মাঠ খোলাসহ কয়েকটি ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে জলবায়ু পরিবর্তন রোধে ও পরিবেশের ভারসাম্য রক্ষায় ফলজ গাছের চারা রোপন করা হয় । 

পরে তিন শতাধিক কোমলমতি শিক্ষার্থীদের মাঝে একটি করে পেয়ারার চারা বিতরণ করেন। 

এ সময় তরুন উদ্যোক্তা বৃক্ষ প্রেমী আমিনুল ইসলাম, মাগন্তিনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদনী, উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা সাকের আহম্মেদসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপনের কোন বিকল্প নেই। জলবায়ু পরিবর্তন রোধে পরিবেশ সম্মত বৃক্ষ রোপনে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।