দীর্ঘ ১৭ বছরের রাজপথের দীর্ঘ আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন তুরাগ থানা বিএনপির সুপরিচিত নেতা আব্দুর রহমান বুলু। তিনি আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের যুগ্ন আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। একজন বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক ও গরিবের বন্ধু হিসেবে এলাকায় তাঁর বিশেষ পরিচিতি রয়েছে।

দলীয় নেতাকর্মীদের নিয়ে সবসময় আন্দোলনের মাঠে সক্রিয় থাকা এই নেতা ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে রাজপথে আপসহীন ভূমিকা পালন করেন। শেখ হাসিনার পদত্যাগের আগ পর্যন্ত রাজপথ ছাড়বেন না—এমন দৃপ্ত ঘোষণা দিয়ে তিনি আন্দোলন চালিয়ে যান। ২০২৪ সালের জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে রাজধানীর বিএএনএস (BNS) সেন্টারের সামনে পুলিশের নির্মম লাঠিচার্জে তিনি গুরুতর আহত হন। হামলা-মামলা ও কারাবাস উপেক্ষা করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিটি নির্দেশ তিনি নিষ্ঠার সাথে রাজপথে বাস্তবায়ন করে চলেছেন।

রাজনীতির পাশাপাশি গরিব ও অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো তাঁর অন্যতম ব্রত। এলাকার হতদরিদ্র মানুষের বিভিন্ন প্রয়োজনে তিনি নিয়মিত ব্যক্তিগত তহবিল থেকে সহায়তা প্রদান করেন। অর্থাভাবে কোনো শিক্ষার্থীর স্কুলের বেতন পরিশোধ বন্ধ হওয়া রোধ করা, গরিবের বাড়িতে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া এবং দুঃসময়ে সাধারণ মানুষের পাশে থেকে তিনি প্রকৃত জনদরদি নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

কর্মী ও জনবান্ধব এই নেতার রাজনৈতিক ও সামাজিক অবদান তুরাগ থানার রাজনীতিতে অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে রয়েছে।