আইকিউ এয়ারের তাৎক্ষণিক তথ্য অনুযায়ী, বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল পৌনে ৯টায় চতুর্থ অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে (একিউআই) ঢাকার স্কোর ১৬৭, যার ফলে এখানকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
তালিকার শীর্ষে রয়েছে কঙ্গোর রাজধানী কিনশাসা (স্কোর ২২২৫)। এছাড়া তালিকার দ্বিতীয় স্থানে মালয়েশিয়ার কুয়ালালামপুর (২০১), তৃতীয় স্থানে ইন্দোনেশিয়ার জাকার্তা (১৬৮) এবং পঞ্চম স্থানে মালয়েশিয়ার কুচিং (১৫৪) অবস্থান করছে।
সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ারের মানদণ্ড অনুযায়ী একিউআই স্কোর বিভাজন:
০–৫০: ভালো (নির্মল)
৫১–১০০: মাঝারি বা সহনীয়
১০১–১৫০: সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর
১৫১–২০০: অস্বাস্থ্যকর
২০১–৩০০: খুবই অস্বাস্থ্যকর
৩০১ বা তার বেশি: দুর্যোগপূর্ণ