নাটোরের গুরুদাসপুরে সন্ত্রাস দমন আইনের একটি মামলায় নাজিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বর্তমান চেয়ারম্যান মো. আইয়ূব আলীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে গুরুদাসপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে বিকেলে আদালতের মাধ্যমে তাকে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তারকৃত আইয়ূব আলী নাজিরপুর ইউনিয়ন পরিষদের পরপর দুইবারের নির্বাচিত চেয়ারম্যান।
এ বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান জানান, সন্ত্রাস দমন আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আদালতের মাধ্যমে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে।