চট্টগ্রাম নগরের খুলশী থানা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) খুলশী থানা এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. সোহেল প্রকাশ মনু, আরিফুল ইসলাম, মো. দেলোয়ার হোসেন প্রকাশ সাঈদ, আশরাফুজ জামান প্রকাশ জনি, মো. পারভেজ এবং মো. শাহাবউদ্দিন।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রহিম জানান, নিষিদ্ধ সংগঠনের হয়ে কার্যক্রম পরিচালনা করার সময় তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।