চট্টগ্রামের আকবরশাহ থানা পুলিশের বিশেষ অভিযানে চোরাই স্বর্ণ বিক্রির ১৪ লাখ ৮৮ হাজার ৮০০ টাকা ও একটি ডিজিটাল নিক্তি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— সেতু দাস প্রকাশ সালাউদ্দিন (৪৩), মোহাম্মদ আলী (৪৩) এবং দেবব্রত বণিক প্রকাশ বলাই বণিক (৩৭)।
পুলিশ জানায়, শনিবার (৯ আগস্ট) আকবরশাহ থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে চোরাই স্বর্ণ বিক্রির এই অর্থ ও ওজন মাপার ডিজিটাল নিক্তি উদ্ধার করে। এ ঘটনায় আকবরশাহ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার তিনজনকে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!