রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোডের সি ব্লকের ‘সিপি ফাইভ স্টার ফাস্ট ফুড’ নামের একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (৯ আগস্ট) সকাল ৮টা ৫৫ মিনিটে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা যায়, আগুনে পুরো দোকানটি পুড়ে ছাই হয়ে গেছে। তবে এত সকালে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। মোহাম্মদপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস বিষয়টি খতিয়ে দেখছে।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!