বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে উত্তরা এলাকায় আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
এ সময় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের মৌলিক অধিকার রক্ষা এবং দলের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে উত্তরা ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!