রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকায় পুলিশি চেকপোস্টে তল্লাশি চালিয়ে মাসুম (২২) নামে এক কিশোর গ্যাং সদস্যকে একটি ধারালো দেশীয় চাপাতিসহ আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) রাতে মোহাম্মদপুরের বসিলা এলাকায় স্থাপিত চেকপোস্টে তিন যুবককে বহনকারী একটি রিকশাকে সিগন্যাল দেয় পুলিশ। সিগন্যাল দেখে রিকশা থেকে নেমে যুবকেরা দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ মাসুমকে হাতেনাতে আটক করে। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তার কোমর থেকে একটি ধারালো চাপাতি উদ্ধার করা হয়।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক যুবক কিশোর গ্যাংয়ের সদস্য। তার সঙ্গে পালিয়ে যাওয়া অন্য সদস্যদের শনাক্ত ও আইনের আওতায় আনতে পুলিশের প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!