দেশে চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি ও গুম-খুনসহ সামাজিক অনাচার বৃদ্ধি পেয়েছে এবং তা রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই)।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সম্মেলনে পীর সাহেব চরমোনাই বলেন, বিদ্যমান রাষ্ট্রীয় নীতিতে পরিবর্তন না এলে স্বাধীনতার দীর্ঘদিন পরও জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। অতীতে বিভিন্ন দল ক্ষমতায় গিয়ে ইশতেহার ভুলে জনগণকে ধোঁকা দিলেও ইসলামী আন্দোলন নীতির প্রশ্নে কোনো আপস করেনি।
অনুষ্ঠানে দলের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পরও রাজনীতি থেকে চাঁদাবাজি ও ধোঁকাবাজির ধারা বন্ধ হয়নি। জুলাই সনদ নিয়ে সরকারের তালবাহানা চলতে থাকলে নতুন করে জনবিস্ফোরণ ঘটতে পারে উল্লেখ করে তিনি স্পষ্ট জানান, তাদের মূল লক্ষ্য প্রকাশ্যেই ইসলামী শরিয়াহ বাস্তবায়ন করা। এছাড়া মহানগর নেতৃবৃন্দ ওয়ার্ড পর্যায়ে শরিয়াহর পক্ষে জনমত গঠন এবং আগামীতে ঢাকাকে স্মার্ট নগরী হিসেবে গড়ে তোলার পরিকল্পনা ব্যক্ত করেন।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!