"জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান, টেকসই উদ্যোগ করি বেগবান" এ স্লোগান নিয়ে টাঙ্গাইলের মধুপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে রালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

 ১ আগস্ট শনিবার সকাল ১১ টায় মধুপুর ১০০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে হাসপাতাল কনফারেন্স রুমে অনুষ্ঠিত 

আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো. সাইদুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা উজ্জল বৈরাগী, আরএমও সজীব কান্তি পাল, ডা. মুশফিকা মহসিন, নাহিদুল হক, নাজমুল হুদা,একাডেমিক সুপার ভাইজার মহি উদ্দিন ও সাংবাদিক হাবিবুর রহমান প্রমুখ। 

আলোচনা সভায় বক্তারা বলেন, গ্রামের মায়েদের মাঝে শিশু কে বুকের দুধ খাওয়ানোর জন্য উদ্বুদ্ধকরণ  সরকারি বেসরকারি সকল স্থানে ও কর্মক্ষেত্রে ব্রেস্টফিডিং স্থাপন করা দরকার। 

বাল্য বিবাহ প্রতিরোধসহ মাতৃদুগ্ধ পানে জনসচেতনতা বৃদ্ধি করনের উপর গুরুত্বারোপ করা হয় । 

এ সময় নার্স চিকিৎসক স্কাউট সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।