মধুপুরে মানবতার সেবায় টিউবওয়েল স্থাপন ও পরিবেশের ভারসাম্য বৃক্ষ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। 

২ আগস্ট রবিবার সকাল ১১ টায় কুড়াগাছা ইউনিয়নের পাহাড়িয়া ধরাটি গ্রামের রাজুর মোড় এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা বিএনপির সহ-ত্রাণ ও পূর্নবাসন সম্পাদক ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম। 

স্থানীয়দের দীর্ঘ দিনের পানীয় জলের সমস্যার কথা চিন্তা করে ব্যক্তিগত অর্থে তিনি মানবতার সেবায় টিউবওয়েল স্থাপন করে দেন। পরে একই এলাকায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব রোধে ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করেন।  পানীয় জলের সমস্যা নিরসনের জন্য খুশি স্থানীয়রা । বাজারের লোকজন, মুসুল্লি, পথচারিসহ স্থানীয়রা উপকৃত হবে বলেন তারা। 

এ সময় স্থানীয় বিএনপি নেতা নেকবার আলী, রেজাউল করীম, আবু হানিফসহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।