ঠাকুরগাঁওয়ের খোচাবাড়ি এলাকায় যাত্রীবাহী একটি এসি বাস উল্টে সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২ জন যাত্রী আহত হয়েছেন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে খোচাবাড়ি তেতুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ‘আলম এন্টারপ্রাইজ’ নামের এসি বাসটি যাত্রী নিয়ে রাজধানী ঢাকা থেকে ঠাকুরগাঁওয়ের উদ্দেশ্যে আসছিল। পথিমধ্যে খোচাবাড়ি তেতুলতলা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং বাসটি সড়কের পাশে উল্টে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে।
দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।