ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) কেবল ঋণ প্রদানই যথেষ্ট নয়, তাদের কারিগরি সহায়তা, দক্ষতা উন্নয়ন এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারে সাহায্য করে বড় প্রতিষ্ঠানে রূপান্তর করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন সিপিডির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ।
১ অক্টোবর জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আয়োজিত এক গোলটেবিল আলোচনায় তিনি বলেন, এসএমই প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়লে দেশে উদ্ভাবন ও সামগ্রিক উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে।
আলোচনায় তিনি শ্রমঘন এই দেশে শুধু মানুষের বিকল্প হিসেবে প্রযুক্তি ব্যবহারের বদলে শ্রমিকদের দক্ষতা বাড়ানোর ওপর জোর দেন। বিশেষ করে নারী শ্রমিকদের পারিবারিক ব্যস্ততার কথা বিবেচনা করে কর্মঘণ্টার মধ্যেই প্রযুক্তিগত প্রশিক্ষণের সুযোগ দেওয়ার পরামর্শ দেন তিনি। এছাড়া, এসএমইদের দেওয়া পুনঃঅর্থায়ন স্কিমের সাথে উৎপাদনশীলতা ও কারিগরি সহায়তার শর্ত যুক্ত করা এবং বেসরকারি প্রশিক্ষণদাতা প্রতিষ্ঠানগুলোকে সরকারি উদ্যোগে সম্পৃক্ত করে বাস্তবমুখী ও আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের পরিধি বাড়ানোর প্রস্তাব করেন ড. নাজনীন আহমেদ।