গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মজিদচালা এলাকা থেকে ডাকাতি হওয়া পাঁচটি গরু উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত একটি অভিযানে গরুগুলো উদ্ধার করা হয় এবং এ ঘটনায় জড়িত সন্দেহে দুই নারীসহ তিনজনকে আটক করা হয়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, ডাকাতি হওয়া গরুগুলো কালিয়াকৈর উপজেলার মজিদচালা এলাকার মুজিবুর রহমানের বাড়িতে লুকিয়ে রাখা হয়েছে—এমন গোপন সংবাদ পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানকালে সেখানে থাকা ৫টি গরু উদ্ধার করা হয়।
এই ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে। আটকরা হলেন—মুজিবুর রহমান, সালমা বেগম, রোমানা
বর্তমানে উদ্ধার করা গরুগুলো কালিয়াকৈর থানায় রাখা হয়েছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য অপরাধীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে থানা কর্তৃপক্ষ।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!