বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরের টঙ্গীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার টঙ্গীর কলেজগেট এলাকায় শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি ও গাজীপুর মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ মোহাম্মদ সালাহউদ্দিন সরকারের নিজ বাসভবনে এই কর্মসূচি পালিত হয়।
টঙ্গীর বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী এই আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ মোহাম্মদ সালাহউদ্দিন সরকার বলেন, বিএনপির প্রতিষ্ঠার লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করতে তিনি সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
আলোচনা সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি দলীয় আন্দোলন-সংগ্রামে যেসকল নেতাকর্মী মৃত্যুবরণ করেছেন, তাদের আত্মার শান্তি কামনা এবং দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু প্রার্থনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!