গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন ব্যাংকের মাঠ ও নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতির মামলায় তিন জন সন্দিগ্ধ আসামিকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। গত সোমবার (০৮ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে প্রয়োজনীয় পুলিশ স্কটের মাধ্যমে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
পুলিশ সূত্র জানায়, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) টঙ্গী পূর্ব থানায় পেনাল কোড ১৮৬০-এর ৩৯৯/৪০২ ধারায় গত ০৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে একটি মামলা (এফআইআর নং- ৪, জি আর নং- ৪১০) রুজু হয়। ওই মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামিদের গ্রেফতারে গত ০৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত আনুমানিক সাড়ে চারটার দিকে টঙ্গীর ব্যাংকের মাঠ ও নতুন বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেফতারকৃত আসামিরা হলেন: ১. মো. সুজন মিয়া (২৭), পিতা- মো. শহর আলী, মাতা- মোসা. সবুজা বেগম, সাং- ব্যাংকের মাঠ বস্তি (ভাসমান), থানা- টঙ্গী পূর্ব, গাজীপুর মহানগর, গাজীপুর। ২. মো. রফিক (২৯), পিতা- মো. শামসুদ্দিন, মাতা- মৃত জরিনা বেগম, সাং- পাগলার চর, থানা- বাজিতপুর, জেলা- কিশোরগঞ্জ, বর্তমান সাং- মরকুন মধ্যপাড়া, থানা- টঙ্গী পূর্ব, গাজীপুর মহানগর, গাজীপুর। ৩. মো. মারফত আলী ওরফে সজীব (৩০), পিতা- মৃত আ. সাত্তার, মাতা- মোসা. মাহফুজা বেগম, সাং- রনরামপুর, সরদারপাড়া, থানা- জামালপুর সদর, জেলা- জামালপুর, বর্তমান সাং- ব্যাংকের মাঠ বস্তি, শেফালির বাড়ি (ভাসমান), থানা- টঙ্গী পূর্ব, গাজীপুর মহানগর, গাজীপুর।
পুলিশ জানায়, আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!