বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত দুটি পৃথক আমন্ত্রণ জানিয়েছিল বলে দাবি করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় (এমইএ)। এর একটি ছিল দ্বিপক্ষীয় সফরের জন্য এবং অন্যটি বিমসটেকের চেয়ারম্যান হিসেবে ব্রিকস সম্মেলনে অংশ নেওয়ার জন্য।
ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে আদৌ আমন্ত্রণ জানানো হয়েছিল কি না—এ নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তির জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই ব্যাখ্যা দেন। তিনি জানান, প্রথমে বাংলাদেশ প্রধানমন্ত্রীকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয় এবং পরবর্তীতে বিমসটেকের বর্তমান চেয়ারপারসন হিসেবে তাকে ব্রিকস সম্মেলনের আউটরিচ অধিবেশনেও আমন্ত্রণ জানানো হয়েছিল।
উল্লেখ্য, গত ১২ ও ১৩ সেপ্টেম্বর দিল্লির নতুন দিল্লিতে ১৮তম ব্রিকস সম্মেলন অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!