শিক্ষার্থীদের বার্ষিক ও পাবলিক পরীক্ষা বিবেচনা করে আগামী নভেম্বর ও ডিসেম্বর মাসে কোনো স্থানীয় সরকার নির্বাচন না করার প্রাথমিক পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, শিক্ষার্থীদের পরীক্ষা শেষে আগামী বছরের জানুয়ারি মাস থেকে সম্ভাব্য নির্বাচন কার্যক্রম শুরু করার চিন্তাভাবনা রয়েছে। স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের বিষয়ে সরকারের সঙ্গে সরাসরি চিঠি চালাচালির কোনো নিয়ম না থাকলেও কমিশন সার্বিকভাবে প্রস্তুত রয়েছে। এ লক্ষ্যে ইতোমধ্যে কোন কোন এলাকা নির্বাচন উপযোগী, সরকারের কাছে তার একটি স্পষ্ট তালিকা চাওয়া হয়েছে।
নির্বাচন পেছানোর মূল কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, পরীক্ষার সময় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য দায়িত্ব পালনে ব্যস্ত থাকেন।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!