বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। বায়ুমান সূচকে জাকার্তার স্কোর ১৭৪। অন্যদিকে, আজ বায়ুর মান সূচকে ৩২তম অবস্থানে থাকা ঢাকার স্কোর ৭৩, যা ‘সহনীয়’ হিসেবে বিবেচিত হচ্ছে।
রোববার (২ আগস্ট) সকাল সাড়ে ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউ এয়ার থেকে এ তথ্য জানা যায়।
তালিকা অনুযায়ী, বায়ুদূষণে আজ বিশ্বের শহরগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা (স্কোর ১৫৮)। তৃতীয় স্থানে রয়েছে আরব আমিরাতের দুবাই (স্কোর ১৫৪), চতুর্থ স্থানে বাহরাইনের মানামা (স্কোর ১৪৫) এবং পঞ্চম স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর (স্কোর ১৩২)।
আইকিউ এয়ারের বায়ুমান সূচকের মানদণ্ড: ০ থেকে ৫০: ভালো ৫১ থেকে ১০০: মাঝারি বা সহনীয় ১০১ থেকে ১৫০: সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০: অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০: খুবই অস্বাস্থ্যকর, ৩০১ এর বেশি: দুর্যোগপূর্ণ

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!