রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শূন্য ঘোষিত ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকবাবে এ মনোনয়ন ফরম বিক্রি প্রক্রিয়া শুরু হয়।
উল্লেখ্য, গত ২০ আগস্ট জাতীয় সংসদে ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হন ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পরবর্তীতে গত ১০ সেপ্টেম্বর নির্বাচন কমিশন (ইসি) ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের সময়সূচি ঘোষণা করে।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!