আসন্ন ২৪ সেপ্টেম্বর ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বন্ধু সমাজ কল্যাণ সংস্থা’-এর দ্বি-বার্ষিক নির্বাচন। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে চলছে শেষ মুহূর্তের প্রচার-প্রচারণা। এরই ধারাবাহিকতায় সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. নুরুজ্জামান শেখ (ব্যালট নং- ০৬)।
সংগঠনের সকল সম্মানিত সদস্য ও শুভানুধ্যায়ীদের প্রতি আকুল আবেদন জানিয়ে মো. নুরুজ্জামান শেখ বলেন, আপনাদেরই হাতে গড়া আমাদের এই প্রিয় সংগঠনকে আরও এগিয়ে নিতে এবং সাধারণ মানুষের কল্যাণে এর পরিধি বাড়াতে তিনি কাজ করতে চান। নির্বাচিত হলে সংগঠনের সকল সদস্যের সুপরামর্শকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সততা ও নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সংগঠনের সার্বিক স্বার্থরক্ষা এবং ঐক্য সুদৃঢ় করার মাধ্যমে একটি আদর্শ কল্যাণমুখী সংগঠন গড়ে তুলতে আগামী ২৪ সেপ্টেম্বর নির্বাচনে সাধারণ সম্পাদক পদে ব্যালট নং- ০৬ এ ভোট দিয়ে তাকে সেবা করার সুযোগ দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন তিনি। সংবাদটি পাঠিয়েছেন সংগঠনের গাজীপুর জেলা প্রতিনিধি মো. পাপেল মিয়া।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!