নেত্রকোনার কেন্দুয়ায় ঐতিহাসিক ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপন উপলক্ষ্যে শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবার, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও অন্যান্য বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সানজিদা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদের।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাঈমুল ইসলাম চৌধুরী, কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম এবং উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঁইয়া।
সভার শুরুতে কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই সেলিমের প্রস্তাবনায় দেশের জন্য জীবন উৎসর্গকারী বীর শহীদদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন আহমেদ খোকন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোহাম্মদ সালাহ উদ্দিন সালাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, উপজেলা মিডিয়া ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্ব শর্মা, উপজেলা যুবদলের সদস্য সচিব আতাউল হক মিন্টু এবং যুগান্তর প্রতিনিধি মামুনুর রশীদ প্রমুখ।
বক্তারা ৭ই নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি বীর মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান প্রদর্শন এবং শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারগুলোর নিয়মিত খোঁজখবর নেওয়া আমাদের সকলের নৈতিক দায়িত্ব।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা খাদিজা খাতুন, সমবায় কর্মকর্তা কামরুজ্জামান খান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্য সচিব লালচান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইমন হিলালী, কেন্দুয়া প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মো. রফিকুল ইসলাম, সদস্য রুকন উদ্দিন, মাজহারুল ইসলাম উজ্জ্বল, সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেছুর রহমান বাংগালী, কেন্দুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল সাকিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং কোমলমতি শিক্ষার্থীবৃন্দ।